ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হয়রানির প্রতি ‘জিরো টলারেন্স, বললেন মুশফিকও

ছবি সংগৃহিত

যৌন হয়রানির অভিযোগ তুলে আলোচনার ঝড় তুলেছেন পেসার জাহানারা আলম। এক ইউটিউব চ্যানেলে তাঁর দেওয়া সাক্ষাৎকার ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হোন না কেন, অবস্থান যাই হোক না কেন।’

তিনি আরও লেখেন, ‘যদি অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।’

লেখার পাশাপাশি মুশফিক ছবির মাধ্যমে ‘যৌন হয়রানির প্রতি জিরো টলারেন্স’ বার্তাও দিয়েছেন। এদিকে, জাহানারার অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিষয়টি নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বিসিবির বাইরেও সরকারি পর্যায়ে আলাদা তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

যৌন হয়রানির প্রতি ‘জিরো টলারেন্স, বললেন মুশফিকও

প্রকাশের সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫