ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ২ কর্মী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

কালীগঞ্জে বিএনপির ২ কর্মী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ঝিনাইদহের কালীগঞ্জে নিহত বিএনপি কর্মী মোহাব্বত আলী ও ইউনুছ আলীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ।

বুধবার (৪ জুন) বেলা ৪ টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহর ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয় । মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ , উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি , উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আশরাফুজ্জামান লাল সহ অন্যান্যরা ।

এ সময় বক্তারা, মাহাব্বত আলী এবং ইউনুছ আলীর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এর আগে ১ জুন (রবিবার) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে মোহাব্বত আলী (৬০) নামের এক বিএনপি কর্মী নিহত হন । এরপর তার আপন বড় ভাই ইউনুচ আলী (৬৩) আজ ভোরে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ২ কর্মী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

প্রকাশের সময় : ১০:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫