ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বসুন্ধরায় প্রাইভেট কারে আগুন

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:৩১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল সোমবার গভীর রাতে এসব আগুনের ঘটনা ঘটনা ঘটে।

এ ছাড়া গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারে আগুন লেগেছে।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাত পৌনে ১টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাস এবং ২ টার দিকে যাত্রাবাড়ীর কাজলা টোলপ্লাজার কাছে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর আসে। ভোর ৪ টার দিকে উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস বলছে, কাজলায় টোলপ্লাজার কাছে রাইদা পরিবহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য ঘটনাগুলোর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, যে তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে, সেগুলোতে কোনো যাত্রী ছিলেন না। বাসগুলো পার্কিং করা ছিল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগে গতকাল সোমবার দিনে এবং রাতে ঢাকায় বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের আরও কয়েকটি ঘটনা ঘটেছে।

গতকাল রাজধানীতে বাস পোড়ানো হয়েছে ৩টি। জায়গায় ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

বসুন্ধরায় প্রাইভেট কারে আগুন

প্রকাশের সময় : ১১:৩১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫