
ছবি সংগৃহিত
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে প্রায় আধা ঘণ্টার জন্য রেলপথটিতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সাকির জাহান প্রথম আলোকে বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন রাত ১টা ৫৫ মিনিট সময়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন গিয়ে থামে। পরে রাত ২টা ৩৫ মিনিটের দিকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। তূর্ণা নিশীথা ট্রেনটিও আধা ঘণ্টার মতো আটকে ছিল।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধী 









