ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

  • রাজশাহি প্রতিনিধী
  • প্রকাশের সময় : ১২:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে মাবিয়া নামের ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রামেক হাসপাতালের পাঠানো ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়। মৃত মাবিয়ার বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলায়। মাবিয়াকে স্বজনরা গত ৮ নভেম্বর রামেক হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর কোনো ভ্রমণের ইতিহাস নেই। রোগী ১৫ দিন ধরে জ্বর এবং ১০ দিন ধরে কাশিতে ভুগছিল। রোগীকে গত ৮ নভেম্বর রাত ১১টার দিকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

রোগীর অবস্থা ধীরে ধীরে এতটাই সংকটজনক হয়ে ওঠে যে উন্নত চিকিৎসার জন্য, রোগীকে ৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় পেডিয়াট্রিক আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ডেঙ্গু রোগে মাবিয়া নামের ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের কর্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ১২:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫