ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাছ ফেলে সড়ক অবরোধ মাদারীপুরে

ছবি সংগৃহিত

মাদারীপুরে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত ডাসার উপজেলার গোপালপুর এলাকায় গাছ কেটে মহাসড়কে ফেলে রাখায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

রবিবার ভোরে মাদারীপুরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে পুরো মহাসড়ক অবরোধ করা হয়। এতে হঠাৎ করেই দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে, দুর্ভোগে পড়ে নারী–শিশুসহ হাজারো যাত্রী।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে কিছু উশৃঙ্খল কর্মী পরিকল্পিতভাবে গাছ কেটে সড়কে ফেলে রাখে, যাতে ভোর থেকেই চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, কালকিনি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিএনপি–জামায়াত নেতাকর্মীরা একযোগে গাছের গুঁড়ি সরাতে মাঠে নামেন। ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় অবশেষে গাছ সরিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ বলেন, “কিছু লোক গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে তা তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

গাছ ফেলে সড়ক অবরোধ মাদারীপুরে

প্রকাশের সময় : ১২:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫