ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি সংগৃহিত

গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় পেট্টোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক।

ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়।

তিনি আরও জানান, আশপাশের লোকজন এগিয়ে আসলে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বাইরে যান। এসময় মূল ফটকে আগুন দেখতে পান। এঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন,  পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি।

ওসি আরও জানান, প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশের সময় : ১২:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫