ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাফলংয়ে সাদা পাথর লুটপাটের মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন আটক

  • সিলেট প্রতিনিধী
  • প্রকাশের সময় : ০৩:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে
সিলেটের জাফলং জিরো পয়েন্টে পাথর লুটপাট মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন (৪২)–কে গোয়াইনঘাট থানা পুলিশ আটক করেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা আরও দুই মাদক সেবনকারী ব্যক্তিকেও আটক করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের আগস্টে জাফলং জিরো পয়েন্টে ঘটে যাওয়া পাথর লুটকাণ্ডে আনোয়ার সরাসরি জড়িত ছিল এবং দীর্ঘদিন পলাতক ছিল। গোপন আস্তানায় মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পাথর লুটের মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৭–৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

জাফলংয়ে সাদা পাথর লুটপাটের মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন আটক

প্রকাশের সময় : ০৩:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫