প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি বাজার এলাকার পেছনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হয় অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল্লাহর বিরুদ্ধে। তিনি স্থানীয়ভাবে কীটনাশক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
জব্দ সারের মধ্যে রয়েছে ২৬০ বস্তা ইউরিয়া, ১৬৫ বস্তা ডিএপি, ২১৩ বস্তা পটাশ এবং ১২৮ বস্তা টিএসপি। এসব সার দীর্ঘদিন ধরে গুদামে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে ইউএনও মো. খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, এই এলাকায় বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত করা হয়েছে।
অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে সত্যতা পাওয়া গেছে। জব্দ করা সার বর্তমানে গুদামে রেখেই সিলগালা করা হয়েছে। পরে কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে উন্মুক্ত বাজারে এসব সার বিক্রি করা হবে, যাতে প্রকৃত কৃষকরা উপকৃত হন।’ইউএনও আরো বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
ঠাকুরগাঁও প্রতিনিধি 









