ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে মজুদ ৭৬৬ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁও সদর উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দ রাসায়নিক সার অবৈধভাবে মজুদ করা ৭৬৬ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এ সময় কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি বাজার এলাকার পেছনে অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, অভিযানে আব্দুল্লাহর মালিকানাধীন দুটি গুদাম তল্লাশি করে সরকারি অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই মজুদ করা সার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়াই সার মজুদ ও সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে সংকট সৃষ্টি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা ও কৃষকের স্বার্থবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। এ কারণে সংশ্লিষ্ট আইনে আব্দুল্লাহকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে সত্যতা পাওয়া গেছে। জব্দ করা সার বর্তমানে গুদামে রেখেই সিলগালা করা হয়েছে। পরে কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে উন্মুক্ত বাজারে এসব সার বিক্রি করা হবে, যাতে প্রকৃত কৃষকরা উপকৃত হন।’ইউএনও আরো বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুদের মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

অবৈধভাবে মজুদ ৭৬৬ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে

প্রকাশের সময় : ০২:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫