ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়ে গেছে দুই দোকান

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এই নাশকতা চালানো হয়।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি বলেন, সোমবার ভোরের দিকে একদল দুর্বৃত্ত প্রথমে বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর তারা অফিসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়লে পাশের একটি সাইকেলের দোকান ও একটি কৃষি উপকরণের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বিএনপি নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তারা এই নাশকতার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে একটি নির্বাচনী ক্যাম্প ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়ে গেছে দুই দোকান

প্রকাশের সময় : ০১:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬