ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, দুইজন গ্রেফতার

চট্টগ্রামের মীরসরাইয়ে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. নাহিদ হোসেন (২৯) ও সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে মুরগি ব্যবসায়ী নাহিদ হোসেনের খামার থেকে মুরগি ক্রয়ের কথা বলে চট্টগ্রামের জালালিয়া চিকেন সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানের ছয়জন কর্মী সেখানে যান। পরে তাদের কৌশলে হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করা হয় এবং নগদ ৩ লাখ ৩ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি রামদা, নগদ ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, দুটি মুখোশ, দুটি ক্যাপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, দুইজন গ্রেফতার

প্রকাশের সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬