খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, কাঁচা সবজি ও বিভিন্ন ফলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। আয়োজকরা জানান, রমজানের পুরো মাস যেন তিনি স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারেন—এই লক্ষ্য নিয়েই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

মেরিনার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর সরকারপাড়ায়। মেরিনা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত। তার স্বামীও শারীরিকভাবে অসুস্থ ও উপার্জনে অক্ষম। দুই শিশু সন্তানকে নিয়ে কোনো রকমে চলা এই পরিবারটির জন্য রমজান মাসের ব্যয়ভার বহন করা হয়ে উঠেছিল প্রায় অসম্ভব।এমন মানবিক বাস্তবতায় তাদের পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পীরগঞ্জে মানবিক কার্যক্রমে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে বসুন্ধরা শুভসংঘ। বিশেষ করে করোনা মহামারির সময় কর্মহীন অসংখ্য মানুষের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি ব্যাপক সাড়া জাগায়।সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই শুভসংঘ নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে।
এখন ঠিকভাবে রোজা আদায় করতে পারব।’রমজানের পবিত্রতায় মানবিক সহমর্মিতার এমন উদ্যোগ পীরগঞ্জবাসীর কাছে প্রশংসিত হয়েছে।অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় বসুন্ধরা শুভসংঘ।
ঠাকুরগাঁও প্রতিনিধি 








