ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে পীরগঞ্জে অসহায় পরিবারকে একমাসের খাদ্যসামগ্রী দিল বসুন্ধরা শুভসংঘ

পবিত্র মাহে রমজান উপলক্ষে  অসহায় পরিবাররেক এক মাসের খাদ্যসামগ্রী দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে সংগঠনের নেতৃবৃন্দ অসহায় মোছা. মেরিনার হাতে তুলে দেন পুরো মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, কাঁচা সবজি ও বিভিন্ন ফলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। আয়োজকরা জানান, রমজানের পুরো মাস যেন তিনি স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারেন—এই লক্ষ্য নিয়েই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নশরোদে খোদা রানা, বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাইদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বেলাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক নোসিন আবরার লাবণ্য, সদস্য রাহত, হৃদয়, রুবেল, সবুজসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পীরগঞ্জে মানবিক কার্যক্রমে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে বসুন্ধরা শুভসংঘ। বিশেষ করে করোনা মহামারির সময় কর্মহীন অসংখ্য মানুষের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি ব্যাপক সাড়া জাগায়।সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই শুভসংঘ নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে।

খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত মেরিনা বলেন,‘আমার অভাবের সংসারে রোজার মাসে ঠিকমতো চলতে পারছিলাম না। শুভসংঘের সদস্যরা আজ আমাকে যে খাদ্যসামগ্রী কিনে দিয়েছেন, তাতে আমি খুবই উপকৃত হলাম।

এখন ঠিকভাবে রোজা আদায় করতে পারব।’রমজানের পবিত্রতায় মানবিক সহমর্মিতার এমন উদ্যোগ পীরগঞ্জবাসীর কাছে প্রশংসিত হয়েছে।অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় বসুন্ধরা শুভসংঘ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজান উপলক্ষে পীরগঞ্জে অসহায় পরিবারকে একমাসের খাদ্যসামগ্রী দিল বসুন্ধরা শুভসংঘ

প্রকাশের সময় : ১২:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬