ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৪:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

খুলনা নগরীর বয়রা বাজার এলাকায় ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে বয়রা বাজার শেরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অভয়নগর থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আসেন ওই তরুণী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের মোটরের সাথে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়।

এ সময় ইজিবাইক থেকে তরুণী নীচে পড়ে যায় ও গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

খুলনা ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫