ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের কর্মবিরতিতে নোয়াখালীর ১২ শ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৪:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

শিক্ষকদের কর্মবিরতিতে আজ সোমবার টানা দ্বিতীয় দিনের মতো পাঠদান বন্ধ রয়েছে নোয়াখালীর নয়টি উপজেলার ১ হাজার ২৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষকেরা যথারীতি বিদ্যালয়ে হাজির থাকলেও পাঠদান করছেন না।

আজ সকালে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষকেরা নিজেদের কর্মসূচির বিষয়ে আলাপ-আলোচনায় ব্যস্ত। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলায় মেতে রয়েছে এসব শিক্ষার্থী।

বেলা ১১টার দিকে সরেজমিনে শহরের লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অল্প কিছুসংখ্যক শিক্ষার্থী বিদ্যালয় আঙিনায় ঘোরাফেরা করছে। বিবি ফাতেমা নামের এক শিক্ষার্থী বলে, ‘স্যার-ম্যাডামেরা বলেছেন ক্লাস হবে না। তাই আমরা খেলাধুলা করছি। একটু পরই বাড়ি ফিরে যাব।’

লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষকদের সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তাঁরা কর্মবিরতি পালন করছেন। এ কারণে আজ দ্বিতীয় দিনের মতো শিক্ষকেরা শ্রেণিকক্ষে যাননি। তবে সব শিক্ষকই কর্মস্থলে উপস্থিত রয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব প্রথম আলোকে বলেন, শিক্ষকদের কর্মবিরতির কারণে জেলার ৯টি উপজেলার ১ হাজার ২৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান হচ্ছে না। সংশ্লিষ্ট সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

শিক্ষকদের কর্মবিরতিতে নোয়াখালীর ১২ শ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

প্রকাশের সময় : ০৪:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫