ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী ও সাবেক এমপি রেজাউল করিমের ভাই গ্রেফতার

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের আপন ভাই শামীম শেখকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  সোমবার দুপুরে ঢাকার গুলশান এলাকা থেকে শামীমকে গ্রেফতার করে পিরোজপুর নিয়ে আসে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার হওয়া শামীম শেখ এর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার শেখ মোহাম্মদ আবু নাসের।

জানা যায়, শ ম রেজাউল করিম এর ৫ ভাইয়ের মধ্যে শামীম শেখ ছিল চতুর্থ। বাকি ভাইয়েরা রাজনীতিতে সক্রিয় থাকলেও শামীম চাকরিজীবী ছিল এবং ঢাকায় বসবাস করতো। তবে ৫ আগস্টের পরে শামীম শেখ তার ভাইদের সাথে মামলায় আসামি হয়।

পুলিশ সুত্রে জানা যায়, পিরোজপুর সদর থানায় ১টি ও নাজিরপুর থানায় দায়ের হওয়া ২টি মামলার আসামি শামীম শেখ। গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া শামীম এর বিরুদ্ধে গত বছরের ৩০ আগস্ট পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক গ্রামের শরিফুজ্জামান সিকদার নামের এক ব্যবসায়ী বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়। এ মামলায় তার ৩ ভাইকে আসামি করা হয়েছে। এছাড়া জেলার নাজিরপুর থানায় অপর ২টি মামলায় আসামি রয়েছেন শামীম শেখ।

পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম শেখকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পিরোজপুর ২ থানায় তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। এর মধ্যে সদর থানায় ১টি ও নাজিরপুর থানায় ২টি মামলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক মন্ত্রী ও সাবেক এমপি রেজাউল করিমের ভাই গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫