ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাসিনার রায় কার্যকর করার জন্য দেশের সাধারন জনগণ অপেক্ষা করছে’

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। তার একটা সংবিধান আছে।

হাসিনা ক্ষমতায় থেকে জোর করে অনেক আইন করেছেন, কিন্তু জনতার জোয়ারে সব ভেসে গেছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় হয়েছে। আশা করি অবলিম্বে হাসিনা যেখানে আছে, তারা তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন। তার রায় কার্যকর করার জন্য এ দেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মধুপুর মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন বলেন, ঢাকায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে একটি রায় হয়েছে। বিগত দিনে হাসিনা ও তার দোসররা অবৈধভাবে দেশের ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টারে বসে গুলি করে মায়ের কোলের সন্তানকে হত্যা করেছে। মায়ের সঙ্গে সন্তান খাটে শুয়ে ছিল, তাকেও হত্যা করা হয়েছে। এটি নির্মম ইতিহাস স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে।

রায়পুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেল্লাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন রাজধানীর নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিপু ও উদ্বোধক ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী।

রায়পুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্যাহ রুবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া ও রায়পুর পৌর মহিলা দলের সভাপতি নাছিমা ছানোয়ার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

‘হাসিনার রায় কার্যকর করার জন্য দেশের সাধারন জনগণ অপেক্ষা করছে’

প্রকাশের সময় : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫