ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল সহ আটক ৩

ছবি সংগৃহিত

মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার বিপরীত পাশে লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শমসের আলী (৩২), মো. রানা (৩৮), ও অছির উদ্দিন (৪০)।

জেলা গোয়েন্দা শাখার তথ্য সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এ সময় সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় থাকা তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের কাছে থাকা ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ জানান, পদ্মা সেতু (উত্তর) থানায় এ ঘটনায় একটি এজাহার দাখিল করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

মুন্সীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল সহ আটক ৩

প্রকাশের সময় : ০১:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫