ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ফুলগাছ কেটে ফেলায় মায়েরসাথে অভিমান করে মাদ্রাসা শিক্ষার্থীর আত্নহত্যা

পটুয়াখালীর মহিপুরে ফুল গাছ কেটে ফেলায় মায়ের সঙ্গে অভিমান করে সুমাইয়া বিথী নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার ৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজ-শিববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া বিথী স্থানীয় বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে এবং একটি হাফেজি মাদরাসার শিক্ষার্থী ছিল।

পরিবার সুত্রে জানায়ায়,  ফুল গাছ লাগানো ছিল খুব শখ। দুপুরে  বাড়ির আঙিনা পরিষ্কার করতে গিয়ে বিথীর মা হালিমা বেগম কয়েকটি ফুল গাছের চারা কেটে ফেলায় মায়ের ওপর অভিমান করে কান্নাকাটি শুরু করে বিথী। মা নতুন করে ফুল গাছ লাগিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেও তার অভিমান ভাঙ্গেনি ।

কোথাও না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে বিথীর মা মাচায় গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে বিথীকে উদ্ধার করে কুয়াকাটা  হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীতে ফুলগাছ কেটে ফেলায় মায়েরসাথে অভিমান করে মাদ্রাসা শিক্ষার্থীর আত্নহত্যা

প্রকাশের সময় : ০৯:৪৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫