ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর শেখেরচরে রফিকুল ইসলাম হিলালীর গাড়িবহরে আগুন, ভাইসহ দগ্ধ ৪

নেত্রকোণা ৩ আসনে বিএনপি থেকে প্রাথমিক ভাবে মনোনয়ন পাওয়া নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী চট্টগ্রামে বসবাসরত কেন্দুয়ার নাগরিকদের মাঝে নির্বাচনী প্রচারণায় যোগ দিতে যাওয়ার পথে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নরসিংদীর শেখেরচর বাবুরহাট এলাকায় বিএনপি নেতাদের বহনকারী একটি প্রাইভেটকারে আগুন লেগে রফিক হিলালীর আপন ভাই ফরহাদ হিলালীসহ  চারজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হোটেল এক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা–০৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে ধানের শীষের প্রার্থী  রফিকুল ইসলাম হিলালীর গাড়িবহরে থাকা প্রাইভেটকারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

মুহূর্তেই গাড়িটির ইন্জিনে আগুন ধরে যায়। তখন গাড়িতে থাকা চারজন দগ্ধ হয়। তারা হলেন—ফরহাদ আহমেদ হিলালী,  হিলালীর সহোদর ভাই, সদস্য সচিব কেন্দুয়া পৌর যুবদল শান্তি খান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুল ইসলাম ও বিএনপি কর্মী লোকমান। গাড়িতে থাকা সকল মালামাল ও একটি  শর্টগান পুড়ে য়ায়। 

নরসিংদী জেলার পুলিশ সুপার জানায়, আহতদের উদ্বার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গাড়ির ভেতর থেকে  পুড়ে যাওয়া একটি শর্টগান উদ্বার করা হয়েছে। শর্টগানটির ব্যাপারে খুঁজ নেওয়া হচ্ছে লাইসেন্স কার নামে। শর্টগানটি বৈধ না অবৈধ এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।

মুঠোফোনে  হিলালীর ভাতিজা জুবায়ের ইমন জানান, আহতদের সবাইকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নেওয়া হয়।

চিকিৎসকেরা দগ্ধ চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। কেন্দুয়া বিএনপি সূত্র বলছে, চট্টগ্রামস্থ কেন্দুয়াবাসীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সভায় যোগ দেওয়ার উদ্দেশে নেতারা চট্টগ্রাম যাচ্ছিলেন।

পথিমধ্যেই দুর্ঘটনা ও আগুনের ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত সুস্থতার জন্য পরিবার–পরিজন ও দলের নেতারা সকলের কাছে দোয়া চেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নরসিংদীর শেখেরচরে রফিকুল ইসলাম হিলালীর গাড়িবহরে আগুন, ভাইসহ দগ্ধ ৪

প্রকাশের সময় : ০১:১৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫