ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কামরাঙ্গীরচরে মুদিদোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রকি (২৫) নামের মুদিদোকানের এক কর্মচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বড়গ্রাম মাতব্বর বাজার এলাকায় হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে বলে জানান রকির স্বজনেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত রকি মাদারীপুর সদর উপজেলার দুধখালী গ্রামের রিকশাচালক আবু সাঈদের ছেলে। ছোটবেলা থেকেই তিনি মামার বাড়ি কামরাঙ্গীরচর বড়গ্রামে থাকতেন। কেরানীগঞ্জের একটি মুদিদোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।

গতকাল গভীর রাতে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর দুই হাঁটুর পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

রাজধানীর কামরাঙ্গীরচরে মুদিদোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫