ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বন্ধু নিহত নরসিংদীতে

ছবি সংগৃহিত

নরসিংদীর শিবপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ অটোরিকশার তিন আরোহী আহত হন।

নিহত ব্যক্তিরা হলেন শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের জয়মঙ্গল গ্রামের মোক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান (২২) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে মো. শফিক (২১)।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বন্ধু নিহত নরসিংদীতে

প্রকাশের সময় : ১২:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫