ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর রামপুরা এলাকার বনশ্রীতে বাসের চাপায় পথচারীর নিহত

রাজধানীর রামপুরা এলাকার বনশ্রীতে অছিম পরিবহনের একটি বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।  আজ বুধবার সকাল ৮টার দিকে বনশ্রীর আইডিয়াল স্কুলসংলগ্ন বন্দর নার্সারি গ্যাপের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বনশ্রী আইডিয়াল স্কুল থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার পথে নার্সারি গ্যাপের সামনে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অছিম পরিবহনের একটি বাস ওই পথচারীকে চাপা দেয়।

এতে ওই পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসের চাপায় তার মাথা থেঁতলে মগজ বেরিয়ে যায়। ঘটনার পরপরই বাসটি আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের পুলিশ কর্মকর্তা (ট্রাফিক) নুরুস সামাদ বাপ্পি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর রামপুরা এলাকার বনশ্রীতে বাসের চাপায় পথচারীর নিহত

প্রকাশের সময় : ০১:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫