ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে পুলিশের এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম নাঈম বিশ্বাস। গতকাল সোমবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চক্রেসো আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নাঈম বিশ্বাস চট্টগ্রামের এপিবিএন-৯-এ (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

এপিবিএন-৯ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান আজ সকালে বেঙ্গল নিউজ টিভি অনলাইনকে বলেন, নাঈম বিশ্বাস ও তাঁর স্ত্রী দুজনই কনস্টেবল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে বাসায় ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন নাঈম।

এর আগে গত ২৩ নভেম্বর নগরের চকবাজার থানার ভেতরের একটি শৌচাগার থেকেও পুলিশের এক সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়। তাঁর নাম অহিদুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫