ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আসন সমঝোতা নিয়ে ৮ দলের বৈঠক

ছবি সংগৃহিত

আন্দোলনরত ৮ দলের এক লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদেরের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে-জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হবে। এছাড়া জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এদিকে, বিজয় দিবস উপলক্ষ্যে প্রত্যেক দল পৃথক কর্মসূচি পালন করবে। দলগুলোর কার্যক্রম বেগবান করতে জেলা ও উপজেলাভিত্তিক লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮ দলভুক্ত দলগুলোর মধ্যে আসন সমঝোতার আলোচনা আজ মঙ্গলবার থেকে শুরু হবে।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ৮ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

আসন সমঝোতা নিয়ে ৮ দলের বৈঠক

প্রকাশের সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫