ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর বেগমগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ল ৯ দোকান

ছবি সংগৃহিত

নোয়াখালীর বেগমগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ।

এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জামাল মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে জামাল মার্কেটে নিউ সুমন ম্যাট্রেস লেপ-তোশকের কারখানায় আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে লেপ-তোশকের কারখানার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এতে কারখানার পাশের চা দোকান, মুদি দোকান ও ফার্মেসিসহ আরও ৮টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ৯টি দোকানের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

নোয়াখালীর বেগমগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ল ৯ দোকান

প্রকাশের সময় : ০১:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫