ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুরের আয়কর নথি জব্দের আদেশ আদালতের

ছবি সংগৃহিত

দুর্নীতির মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুদকের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন।

দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহার রুমি এ তথ্য নিশ্চিত করেন।দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা, সংস্থার সহকারী পরিচালক পাপন কুমার সরকার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, এনামুর রহমানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ আছে।

তার নামে থাকা ৫টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনক জমা ও মোট ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা সন্দেহজনক উত্তোলনসহ সর্বমোট ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকা মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তের স্বার্থে এনামুর রহমানের আয়কর নথি জব্দ করার জন্য আদালতের আদেশ প্রয়োজন বলেও দুদকের আবেদনে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুরের আয়কর নথি জব্দের আদেশ আদালতের

প্রকাশের সময় : ০২:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫