
ছবি সংগৃহিত
ইসলামী জলসা থেকে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে।
হামলার প্রতিবাদে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা জামায়াতের নেতাকর্মীরা সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা জামায়াত কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী সেলিম রেজা বলেন, বিএনপির কেউ জামায়াতের প্রার্থী বা তার লোকজনের ওপর হামলা করেনি। মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, জামায়াতের প্রার্থীর ওপর হামলার কথাটি সত্য নয়, মূলত জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।
সিরাজগঞ্জ প্রতিনিধি 








