ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এ সংঘর্ষ হয়।

নিহত ছাত্রদল কর্মীর নাম গাজী তাহমিদ খান (২০)। তিনি উপজেলার উত্তর হিঙ্গুলী এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি সূত্রে জানা যায়, নিহত তাহমিদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক। পরে তিনি নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব নেন। সম্প্রতি তিনি বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বিএনপির বিভিন্ন সভা ও অনুষ্ঠানে তিনি যেতেন।

পরে তাহমিদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। একই সংঘর্ষের ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

জানতে চাইলে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম নিয়াজী বেঙ্গল নিউজ টিভি অনলাইনকে বলেন, তাহমিদ আমাদের সব মিটিং মিছিলে থাকতেন। তবে এটি দলীয় কোনো ব্যাপার নয়, ব্যক্তিগত রেষারেষির জেরে তিনি খুন হয়েছেন। এটি খুবই দুঃখজনক ঘটনা।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘গতকাল বিএনপির কিছু নেতা–কর্মীর মধ্যে কথা-কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

সেখানে দু-একজন আহত হয়েছেন বলে শুনেছিলাম। পরে আহত ব্যক্তিদের মধ্যে তাহমিদ নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আমরা দেখছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

প্রকাশের সময় : ১১:৩০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫