ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ঘরে একাই থাকতেন বৃদ্ধা, আগুনে পুড়ে মৃত্যু

ছবি সংগৃহিত

শরীয়তপুরে নিজ বসতঘরে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধার নাম কামরুন নাহার (৮৫)। তিনি ঢালীকান্দি গ্রামের মৃত মোসলেম সরদারের স্ত্রী। ৩০ বছর আগে মোসলেম মারা যান। ওই দম্পতির কোনো সন্তান না থাকায় বাড়িটিতে কামরুন নাহার একাই বসবাস করতেন। আশপাশের প্রতিবেশী ও স্বজনেরা তাঁর দেখাশোনা করতেন।

খবর পেয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

শরীয়তপুরে ঘরে একাই থাকতেন বৃদ্ধা, আগুনে পুড়ে মৃত্যু

প্রকাশের সময় : ১২:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫