ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কার্যালয়ে আগুন

ছবি সংগৃহিত

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের নিচতলার একটি কক্ষে থাকা বেশ কিছু মালামাল ও নথিপত্র পুড়ে গেছে। আজ শনিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রল ঢেলে কক্ষটিতে আগুন দেওয়া হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোরে মাস্ক পরা এক যুবক কার্যালয়ের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে ঢুকছেন। কিছুক্ষণ পর কার্যালয়ের একটি কক্ষে আগুন জ্বলে উঠতে দেখা যায়। এর পরপরই মাস্ক পরা ওই যুবক আগের মতো দেয়াল টপকে কার্যালয় থেকে বের হয়ে যান।

মো. ফারুক হোসাইন আরও বলেন, স্টোররুমে দেওয়া আগুনে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এ ছাড়া একটি অকেজো ডেস্কটপ, সিপিইউসহ কিছু সরঞ্জামও পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় লাগেনি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি দ্রুত টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। দ্রুত আগুন নেভানো গেছে।

নির্বাচন কর্মকর্তারা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে এর আগেই আগুন নেভানো হয়। জেলা প্রশাসকের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনাটি ঘটেছে। জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে পুলিশ। নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কার্যালয়ে আগুন

প্রকাশের সময় : ১২:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫