ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল অটোচালকের, আহত তিন যাত্রী

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সাইদুল ইসলাম (৫৪) নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল ইসলাম উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।আহতরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বেলাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন জ্যোৎস্না (৫৫) ও একই গ্রামের তয়েজ প্রামাণিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮) এবং নওগাঁ সদরের আদমদুর্গাপুর গ্রামে আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯)।

জানা যায়, শুক্রবার রাতে আদমদীঘির ইন্দইল এলাকা থেকে সাইদুল ইসলাম তার ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে সান্তাহারের উদ্দেশে যাচ্ছিলেন। তিনি সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রিজ এলাকার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে
আসা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের একটি টিম চালক সাইদুল ইসলামসহ চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোচালক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সাইদুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও ওসি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল অটোচালকের, আহত তিন যাত্রী

প্রকাশের সময় : ১২:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫