ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে হাদীকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, মিছিল

ছবি সংগৃহিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। তবে মিছিল চলাকালে সামনে থাকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঝালকাঠি শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।

মিছিলটি সাধনার মোড়ে পৌঁছালে সামনে থাকা নিয়ে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এতে কিছু সময় বিশৃঙ্খলা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় মিছিল শুরু হয়।

সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ঝালকাঠিতে হাদীকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, মিছিল

প্রকাশের সময় : ০১:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫