
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদের বেড়িবাঁধের মাটি ধসে এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদের তীরবর্তী রণচাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম রণ মালাকার (৪০)। তিনি রণচাপ গ্রামের বাসিন্দা।
একপর্যায়ে ওপরে স্তূপ করে রাখা মাটি ধসে তাঁর ওপর পড়ে। প্রায় এক ঘণ্টা খননযন্ত্র নিয়ে চেষ্টা চালিয়ে মাটি অপসারণের পর তাঁর লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিত মিয়া বলেন, প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য রণ মালাকারের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মৌলভীবাজার প্রতিনিধি 








