ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ট্রলি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত

ঝালকাঠির নলছিটিতে ট্রলি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লিমা আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের উপজেলার লক্ষণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লিমা আক্তার একটি সংযোগ সড়ক থেকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে উঠার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নলছিটিতে ট্রলি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত

প্রকাশের সময় : ০১:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫