ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে সামনে রেখে কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। দাওরায়ে হাদিসের পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য বিভিন্ন পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বেফাকের খাস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরীক্ষা বিভাগের প্রস্তাবনার আলোকে বেফাকের অধীনে বোর্ড পরীক্ষা ২৭ রজব ১৪৪৭ হিজরি মোতাবিক ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার শুরু হবে এবং ৪ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার শেষ হবে। শুক্রবারসহ মোট আট দিন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওই সভায় বেফাকের খাস কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়াসহ অন্যান্য সদস্যরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি মোতাবিক ৭ বা ৮ শাবান এবং ইংরেজি তারিখ অনুযায়ী ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হবে। টানা ১০ দিন পরীক্ষা চলবে এবং ১৬ বা ১৭ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে। পরীক্ষার তারিখ নির্ধারণের ক্ষেত্রে ইংরেজি তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে সকাল ১১টা ৩০ মিনিটে। বাকি নয় দিন পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। প্রথম দিন তিরমিযী শরীফ আউওয়াল এবং শেষ দিন মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ (রহ.)-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতেই কওমী মাদ্রাসার উভয় বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনকে সামনে রেখে কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে।

প্রকাশের সময় : ০১:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫