ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবককে গুলি করে হত্যা খুলনায়

  • খুলনা প্রতিনিদি
  • প্রকাশের সময় : ০১:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা এলাকায় দুর্বৃত্তের গুলিতে সাগর শেখ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক ১১টার দিকে রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা চৌরাস্তা এলাকার একটি সিএনজি স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সাগর শেখ গ্রিন বাংলা আবাসিক এলাকার পেছনে বসবাস করতেন এবং তিনি ফয়েক শেখের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপসা থানার এসআই সৌরভ দাশ।

রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ শুনে ওই এলাকার বাসিন্দা আ. রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। এরপর ৯৯৯ থেকে থানায় বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মীর বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

যুবককে গুলি করে হত্যা খুলনায়

প্রকাশের সময় : ০১:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫