ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে রাতের আঁধারে কৃষকের গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

ছবি সংগৃহিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের আঁধারে আবদুস সাত্তার নামে এক কৃষকের গোলায়ঘরে দুটি গরু জবাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।রোববার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুস সাত্তারের গোলায়ঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশেই ছিল তার গোয়ালঘর। সেখানে তিনি একটি গাভী ও একটি ষাঁড় লালন-পালন করেন। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যার দিকে গোয়ালঘরে গরু দুটিকে খাবার দিয়ে ঘরে ঘুমাতে যান তিনি। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখেন দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে আছে।

ধারণা করা হচ্ছে, গরুগুলোকে চেতনানাশক ইনজেকশন দিয়ে পূর্বশত্রুতার জেরে কেউ এমন অমানবিক কাজ করেছেন। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কৃষকের অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে রাতের আঁধারে কৃষকের গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫