ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পিকআপ চাপায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকআপ চাপায় রহমত বিশ্বাস (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান জানান, ভ্যান চালক রহমত বিশ্বাস কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজার থেকে এমনি গোপালপুর বাজারে যাচ্ছিলেন।

গোপালপুরে ঢাকা খুলনা মহাসড়কে ওঠার সময় দ্রুতগামী একটি পিকআপ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক রহমত মারা যান। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই ভ্যানচালকের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জে পিকআপ চাপায় ভ্যানচালক নিহত

প্রকাশের সময় : ০১:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫