ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসেও উত্তোলন হয়নি মদনে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ

   মহান বিজয় দিবসে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তা মানার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে নেত্রকোনার মদন উপজেলায়।

এখানে খোদ সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে নিয়ম মেনে যথা সময়ে পতাকা উত্তোলন করা হয় নি। এ বিষয়টি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় লোকজন।

মঙ্গলবার(১৬ই ডিসেম্বর)সকালে গিয়ে দেখা যায়,উপজেলার সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে বিজয় দিবস উপলক্ষেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।বিশেষ এই দিনটিতে খোদ সরকারি কলেজটিতে যথা সময়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় মধ্যে ক্ষোভের দেখা দিয়েছে। 

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজয়ের ৫৪ বছরে এসেও বিজয় দিবসে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে জাতীয় পতাকা নেই কেন, এই প্রশ্ন কলেজের অধ্যক্ষর কাছে আমাদের! এ বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাই।

স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুবনেতা আব্দুল  বলেন, এটি খুবই অন্যায়। আমরা জানি স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে সরকারের ঘোষণার পরেও আমরা কতিপয় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা দেখতে পারছি না। এটা খুবই দুঃখজনক ও লজ্জাস্কর বিষয়। পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির বলেন , হাজী সরকারি আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, বিষয়টি আমাদের বোধগম্য হচ্ছে না।

তাদের কি পতাকা উত্তোলনে কোন বিধি নিষেধ আছে নাকি নিতান্ত অবহেলার কারণে পতাকা উত্তোলন করেননি তা আমরা জানতে চাই প্রশাসনের মাধ্যমে। কলেজ অধ্যক্ষ গিয়াস উদ্দিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি মদনের সাংবাদিকদের উপরে খুব প্রকাশ করে ফোন কেটে দেন। তারপর বারবার ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

  বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও)বেদবতী মিস্ত্রি কাছে জানতে চাওয়ার পর তিনি বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। একাডেমিক সুপারভাইজার কে নির্দেশনা দিয়েছি বিষয়টি জানতে।পরবর্তীতে ঊর্ধ্বনত কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয় দিবসেও উত্তোলন হয়নি মদনে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ

প্রকাশের সময় : ১২:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫