ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘চোর’ বলে গালি দেওয়ায় দুই পক্ষের মারামারিতে একজন নিহত সুনামগঞ্জে

সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইসলাম উদ্দিন সরদার (৫৫)। তিনি সাকিতপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়ে তাঁর বড় ভাই আজিমুল ইসলাম সরদার (৬০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, চোর ডাকার মতো তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

‘চোর’ বলে গালি দেওয়ায় দুই পক্ষের মারামারিতে একজন নিহত সুনামগঞ্জে

প্রকাশের সময় : ১২:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫