ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয় হত্যাকাণ্ডে র‍্যাবের হাতে তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জের গজারিয়ায় জহিরুল ইসলাম জয় হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁও, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিন (৬৫), শাকিল (২৭) ও জসিমকে (৪৫) গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১।

এজাহার সূত্রে জানা যায়, আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে গত ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় জয়কে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

জয় হত্যাকাণ্ডে র‍্যাবের হাতে তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে

প্রকাশের সময় : ০১:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫