ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীর পাঁচ দিনের রিমান্ডে

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৩:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর হাতিরঝিল থানায় করা এই মামলায় গত মঙ্গলবার খাদিজার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মাজহারুল ইসলাম।

তবে সেদিন মামলার মূল নথি না থাকায় খাদিজাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মূল নথি সাপেক্ষে আজ তার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। সে অনুযায়ী, আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন তুলে ধরা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত খাদিজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার মেয়ে খাদিজা এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে আসামিরা রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারের ক্ষেত্রে আরিফকে প্রতিপক্ষ মনে করতেন।
এর পরিপ্রেক্ষিতে সুব্রত বাইন ও খাদিজার প্রত্যক্ষ প্ররোচনা-পরিকল্পনায় আরিফকে হত্যা করা হয়। আরিফ হত্যার ঘটনায় খাদিজার জড়িত থাকার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ড প্রয়োজন।

মামলার এজাহারের তথ্যমতে, আরিফ ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহক্রীড়া সম্পাদক ছিলেন। গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিল থানা এলাকার দি ঝিল ক্যাফের সামনে তাকে গুলি করা হয়।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল তার মৃত্যু হয়।গুলির ঘটনার পর আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেছিলেন।

আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।গত মে মাসে কুষ্টিয়া শহর থেকে সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার তার মেয়ে খাদিজাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীর পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ০৩:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫