ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্ত্যক্তের ঘটনার জেরে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় উত্ত্যক্ত করার একটি ঘটনাকে কেন্দ্র করে সাগর মিয়া (৩৫) নামে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাগর মিয়া জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা আবু সাঈদের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ও প্রাইভেট কার ভাড়া দিতেন। এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের মুন্সেফপাড়ায় গুলিবিদ্ধ হন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ইমনসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

উত্ত্যক্তের ঘটনার জেরে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ১২:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫