ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম আটক

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ চিহ্নিত সন্ত্রাসী মো. নজমুল ইসলাম শামীমকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর ও র‍্যাব-১১ (সিপিসি-২)-এর সদস্যরা শনিবার (২০ ডিসেম্বর) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়ায় শামীমের নিজ বাসভবনে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র জব্দ করে। পরে পালিয়ে যাওয়ার সময় শামীমকে তাদের বাড়ির পাশ থেকে আটক করা হয়।

আটক নজমুল ইসলাম শামীম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ সাতটি মামলা রয়েছে।

অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে শামীমের বাসা থেকে ৩টি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগানেন গোলাবারুদ, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ, এক রাউন্ড রিভলভারের গোলাবারুদ, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।
পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরএ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে। এরপর তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে র‍্যাবের এই কর্মকর্তা জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম আটক

প্রকাশের সময় : ০১:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫