ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে হাদির মরদেহ

জানাজার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর ১টায় তার মরদেহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘর থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।

এদিকে হাদির জানাজা ঘিরে সকাল থেকে সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন লাখো মানুষ। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশির পর ঢুকতে দেওয়া হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউতে।

এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মারা যান হাদি।

এদিকে হাদির মৃতুতে আজ শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে হাদির মরদেহ

প্রকাশের সময় : ০২:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫