ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাশিমপুর কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

ছবি সংগৃহিত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওয়াসিকুর রহমান বাবু (৪৩) নামে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের এক নেতার মৃত্যু হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।রোববার (২১ ডিসেম্বর) বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ এই ঘটনা ঘটে।
নিহত ওয়াসিকুর রহমান বাবু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানার সাবেক সভাপতি ছিলেন এবং বাড্ডা থানা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের একটি দল কারাগারে আসে। নিয়ম অনুযায়ী হস্তান্তর প্রক্রিয়ার সময় বাবুকে ভর্তি শাখার অফিস কক্ষে একটি চেয়ারে বসানো হয়। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং চেয়ার থেকে ঢলে যান।
কারা কর্তৃপক্ষ জানায়, দ্রুত তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ওয়াসিকুর রহমান বাবুকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

গাজীপুরের কাশিমপুর কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশের সময় : ০১:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫