ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ফেনীতে

  • ফেনি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

ফেনীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল নাহিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের সদর উপজেলার উত্তর শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেওয়ানগঞ্জ এলাকার দেবীপুর গ্রামের আবু তাহেরের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী সাগরিকা ট্রেনটি উত্তর শিবপুর এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, ‘নিহত নাহিদ হেডফোন কানে দিয়ে রেললাইনে হাঁটছিল। পরে চট্টগ্রামগামী ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে রেললাইনের একপাশে ছিটকে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ফেনীতে

প্রকাশের সময় : ১২:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫