ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তরুণীর লাশ রেখে পালাল স্বামী

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

রাজধানীতে এক তরুণীর মরদেহ রেখে পালিয়ে গেছেন স্বামী পরিচয়ধারী এক ব্যক্তি। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে এ ঘটনা ঘটেছে। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক জরুরি বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে এক ব্যক্তি ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে একটি ট্রলিতে তুলে জরুরি বিভাগের ভেতরে নেওয়ার সময় নিজেকে ওই তরুণীর স্বামী পরিচয় দিয়ে তিনি বলেন- তার একজন পরিচিত আসছেন, তিনি এলে রোগীকে ভেতরে নেওয়া হবে।

ট্রলিম্যান মো. হাসান আরও জানান, এরপর প্রায় দুই ঘণ্টা ধরে জরুরি বিভাগের বাইরে ট্রলিতেই তরুণীকে রেখে অপেক্ষা করতে থাকেন ওই ব্যক্তি। এ সময় তিনি বারবার ভেতরে নেওয়ার কথা বললেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।

রাত সোয়া ৮টার দিকে কৌশলে ওই তরুণীর নিথর দেহ ট্রলিতেই রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান স্বামী পরিচয়ধারী ওই ব্যক্তি। পরে জরুরি বিভাগের চিকিৎসকেরা ওই তরুণীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত তরুণীর থুতনিতে কালচে দাগ রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, যে ব্যক্তি তরুণীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি কৌশলে পালিয়ে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তরুণীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তরুণীর লাশ রেখে পালাল স্বামী

প্রকাশের সময় : ১২:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫